দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : সরকারি ত্রিপল-সহ একাধিক সরকারি সামগ্রী প্রাক্তন তৃণমূল বিধায়কের অফিসের গোডাউনে মজুত থাকার অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য। স্থানীয়দের দাবি, সাধারণ মানুষের প্রাপ্য সেই সরকারি সামগ্রী বিতরণ না করে দীর্ঘদিন ধরে সেগুলি ব্যক্তিগত অফিস ঘরের গোডাউনে আটকে রাখা হয়েছিল। জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। শুক্রবার দুর্গাপুরের পান্ডবেশ্বর বিধানসভার উখড়া সুভাষপল্লী এলাকায় প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বাড়ি ও অফিস ঘর ঘিরে বিক্ষোভে সামিল হন শতাধিক মানুষ। উত্তেজিত বাসিন্দারা সরাসরি গোডাউনে ঢুকে সরকারি সামগ্রী দেখতে পান বলে দাবি করেন। এরপরই শুরু হয় তুমুল বিক্ষোভ। স্থানীয়দের প্রশ্ন, সরকারি ত্রিপল ও অন্যান্য সরকারি সামগ্রী কেন একজন প্রাক্তন বিধায়কের অফিস ঘরের গোডাউনে মজুত থাকবে? কার নির্দেশে এই সামগ্রী সেখানে রাখা হয়েছিল? কেন সাধারণ মানুষের মধ্যে তা বিলি করা হয়নি? এই প্রশ্ন তুলে সরব হন বিক্ষোভকারীরা। এছাড়াও অন্য একটি ঘরে শোয়ার বিছানা থেকে নানান আসবাবপত্র দামি জিনিসপত্র সহ বেশ কিছু খারাপ সামগ্রী নিয়ে উত্তেজনা আরো বেড়ে যায়। বিধায়ককে ঘিরে যে কয়েকজন সব সময় থাকতো তাদের বিরুদ্ধেও উঠেছে নানান অভিযোগ। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা খনি এলাকায়। পুলিশ সিল করে দেয় ঘরগুলি। প্রাক্তন পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানিয়েছেন প্রতিহিংসা পরায়ণ রাজনীতি সহ তাকে কালিমা লিপ্ত করার চেষ্টা হয়েছে পাণ্ডবেশ্বর মানুষ তাকে চেনেন মানুষের প্রতি তার বিশ্বাস রয়েছে
Post Top Ad
Your Ad Spot
Friday, June 5, 2026
Home
Unlabelled
পাণ্ডবেশ্বর এর প্রাক্তন বিধায়কের অফিস গোডাউন থেকে মিলল প্রচুর সরকারি সামগ্রী
পাণ্ডবেশ্বর এর প্রাক্তন বিধায়কের অফিস গোডাউন থেকে মিলল প্রচুর সরকারি সামগ্রী
Share This
About Unknown
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment