তোলাবাজি, সন্ত্রাস এবং ভোটারদের প্রভাবিত করার অভিযোগে প্রাক্তন বোরো চেয়ারম্যান ও কাউন্সিলর রমাপ্রসাদ হালদার কে গ্রেপ্তার করল দুর্গাপুর থানার পুলিশ। বুধবার বুদবুদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটারদের প্রভাবিত করা, এলাকাবাসীকে ভয় দেখানো, বিরোধী রাজনৈতিক কর্মীদের মারধর এবং তোলাবাজির একাধিক অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছিল। অভিযোগ রয়েছে, নির্বাচনের পরেও একই ধরনের কার্যকলাপ অব্যাহত ছিল। এছাড়াও স্থানীয় মানুষের অভিযোগ বেআইনিভাবে কুড়ি নম্বর ওয়ার্ডে বেআইনিভাবে বিভিন্ন আবাসন তৈরি করে কোটি কোটি টাকা রোজগার ছিল এই কাউন্সিলরের বলে দাবি, বুধবার বর্ধমান দিক থেকে বুদবুদের দিকে আসার সময় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। এরপর রমাপ্রসাদ হালদারকে আটক করে গ্রেপ্তার করা হয়। রমাপ্রসাদ হালদার দুর্গাপুর নগর নিগম-এর ২ নম্বর বোরো কমিটির বিদায়ী চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি তিনি নগর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এলাকায় তিনি তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন।
গ্রেপ্তারের পর তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর, তদন্তের স্বার্থে তাঁর পুলিশি হেফাজতের আবেদন জানানো হতে পারে।এদিকে, আদালত চত্বরে বিজেপির কর্মী-সমর্থকেরা শহর স্থানীয় মানুষ বিক্ষোভ প্রদর্শন করেন। একের পর এক তার বিরুদ্ধে নানান অভিযোগ উগরে দেন এলাকাবাসীরা। চোর চোর স্লোগান দিতে থাকে তারা। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অভিযুক্তকে আদালতে নিয়ে যাওয়া হয়।
No comments:
Post a Comment