DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, June 1, 2026

দুর্গাপুর ইস্পাত নগরী জুড়ে চলছে বুলডোজার ভাঙ্গা হচ্ছে বেআইনি নির্মাণের কার্যালয় ও ক্লাব

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুর ইস্পাত নগরীতে জমি দখল করে বেআইনিভাবে তৈরি করা দলীয় কার্যালয়, ক্লাব নিয়ে ইস্পাত কারখানা কর্তৃপক্ষের পদক্ষেপ ঘিরে বিতর্ক।
দুর্গাপুরের মার্কনি এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ‘পবিত্র চ্যাটার্জি স্মৃতি ভবন’ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো দুর্গাপুর ইস্পাত কারখানা (ডিএসপি) কর্তৃপক্ষ। অন্যদিকে, মহিষ্কাপুর এলাকায় ডিএসপির জমির উপর অবস্থিত একটি ক্লাব ভাঙতে গেলে এলাকার মানুষের সঙ্গে বচসা তৈরি হয় ইস্পাত কর্তৃপক্ষ সহ স্থানীয় প্রশাসনের। ঘটনাস্থলে উপস্থিত ছিল কেন্দ্র বাহিনী। ফিলোস স্থানীয় থানার পুলিশ।অভিযোগ এটি সিপিএমের একটি দলীয় কার্যালয় । কিন্তু এলাকার মানুষ জানান এটি কোন দলীয় কার্যালয় নয় এটি একটি ক্লাব এবং এখানে সাংস্কৃতিক কার্যকলাপ হয়। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে সিপিএম কর্মী-সমর্থকদের বচসা বাধে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শেষ পর্যন্ত ইস্পাত কারখানা কর্তৃপক্ষ সেখান থেকে সরে যায়।সিপিএম নেতৃত্বের দাবি, কোনও উচ্ছেদ বা ভাঙার পদক্ষেপের আগে সংশ্লিষ্ট পক্ষকে যথাযথ নোটিস দেওয়া উচিত। সেই নিয়ম মেনেই পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। তবে আগামী দিনে কি হবে তা নিয়ে ঘোর দুশ্চিন্তা সহ অনিশ্চয়তার মধ্যে এলাকার বাসিন্দারা।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot