DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, May 31, 2026

গোপালমাঠে বন্ধ থাকা কমিউনিটি টয়লেটের তালা ভেঙে মানুষের জন্য খুলে দিল বিজেপি কর্মীরা

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরে কমিউনিটি শৌচালয়ের তালা ভেঙে খুলল বিজেপি, শুরু পরিষ্কারপরিচ্ছন্নতার কাজ।
দুর্গাপুর: দুর্গাপুরের ৩৫ নম্বর ওয়ার্ডের গোপালমাঠ বাসস্ট্যান্ড ও গোপালমাঠ বাজার এলাকায় অবস্থিত দুর্গাপুর নগর নিগমের কমিউনিটি শৌচালয়ের তালা ভেঙে তা সাধারণ মানুষের জন্য খুলে দিল বিজেপি। রবিবার সকালে বিজেপি কর্মীরা সেখানে পৌঁছে শৌচালয়ের তালা ভেঙে প্রবেশ করেন এবং পরে ঝাঁটা হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজেও অংশ নেন।
বিজেপির অভিযোগ, সরকারি অর্থে নির্মিত ওই কমিউনিটি শৌচালয় দীর্ঘদিন ধরে তালাবন্দি অবস্থায় পড়ে ছিল। সাধারণ মানুষের ব্যবহারের জন্য তৈরি হলেও স্থানীয় বাসিন্দারা তা ব্যবহার করতে পারছিলেন না। দলের দাবি, স্থানীয় তৃণমূল নেতৃত্বের নিয়ন্ত্রণে থাকায় শৌচালয়টি সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল। রবিবার বিজেপির জেলা যুব মোর্চার সহ-সভাপতি সুমন গোপ হাতুড়ি দিয়ে তালা ভেঙে শৌচালয়ের দরজা খুলে দেন। এরপর দলীয় কর্মীদের নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েন তিনি।
বিজেপির আরও অভিযোগ, শৌচালয়ের পাশাপাশি পাশের একটি শিশু উদ্যানও দীর্ঘদিন সাধারণ মানুষের ব্যবহারের বাইরে ছিল। এদিন সেটিকেও শিশুদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot