DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, May 30, 2026

দুর্গাপুর ইস্পাত কারখানার জমিতে অবৈধ উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার তৃণমূলের কার্যালয়ে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে বুলডোজার, ডিএসপির উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে গেল অফিস।                   দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটিয়ে শনিবার দুর্গাপুরের ইস্পাত নগরীর ১ নম্বর ব্লকে অবস্থিত তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিল দুর্গাপুর ইস্পাত কারখানা (ডিএসপি) কর্তৃপক্ষ। ডিএসপির জমি দখলমুক্ত করার বিশেষ অভিযানের অংশ হিসেবে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। সূত্রের খবর, কার্যালয়টি ডিএসপির জমির উপর অবৈধভাবে নির্মিত হয়েছিল বলে অভিযোগ ছিল। এ নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নোটিশ জারি করা হলেও কার্যালয় খালি করা হয়নি বলে দাবি। এরপর প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার দুপুরে প্রশাসনিক আধিকারিক, পুলিশ বাহিনী এবং ডিএসপি কর্তৃপক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে অভিযান শুরু হয়। নিরাপত্তার কড়া ব্যবস্থার মধ্যেই বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় দলীয় কার্যালয়টি। উচ্ছেদ অভিযানের সময় কার্যালয়ের ভিতর থেকে একাধিক কাগজপত্র ও নথি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, ওই কার্যালয় থেকে চাকরি পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি চালানো হতো এবং নিয়োগ সংক্রান্ত বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত থাকার প্রমাণ ওই নথিপত্রে থাকতে পারে। তবে এই অভিযোগের সত্যতা সম্পর্কে এখনও প্রশাসন বা তদন্তকারী সংস্থার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot