DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, May 29, 2026

দুর্গাপুরে আনুষ্ঠানিকভাবে বিধায়কের হাত দিয়ে শুরু হলো অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলাপ

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরে শুরু হলো ‘অন্নপূর্ণা যোজনা’র ফর্ম ফিলাপ, ৯০ দিন ধরে এই প্রকল্পে শামিল হবেন সব শ্রেণির মানুষ। সিটি সেন্টারে ADDA দফতরের সামনে বটতলায় আজ এই কর্মসূচি শুরু হয়। উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষণ ঘোড়ুই, তিনি এই প্রকল্পের সূচনা করেন। বিজেপির দুই বিশিষ্ট নেতৃত্ব সুমন্ত মন্ডল এবং অভিজিৎ দত্ত সহ অন্যান্য নেতৃত্ব সহ কর্মীরাও উপস্থিত ছিলেন আজ এই কর্মসূচিতে। দুর্গাপুর শহরের নানা কেন্দ্রে আগামী দিনে এই ফর্ম ফিলাপ চলবে। রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর ঘোষণার পর, দুর্গাপুর জুড়েই শুরু হয়ে গেছে ‘অন্নপূর্ণা যোজনা’র ফর্ম ফিলাপের কাজ। এই প্রকল্পের মূল লক্ষ্য— এলাকার কোনো দরিদ্র মানুষ যেন এই সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন।মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্পের জন্য মোট ৯০ দিনের সময়সীমা ধার্য করেছেন, যাতে প্রতিটি মানুষ ফর্ম তোলার ও তা জমা দেওয়ার পর্যাপ্ত সুযোগ পান। দুর্গাপুরে বর্তমানে ৫টি বোরো এলাকায় কাজ শুরু হয়েছে। সাধারণ মানুষ আবেদন জানিয়েছে যেন দুর্গাপুরের ৪৩টি ওয়ার্ডেই এই ক্যাম্পের আয়োজন করা হয়। বোরো অফিসগুলোর পাশাপাশি ওয়ার্ড অফিসগুলিতেও সাধারণ মানুষ এই সুবিধা পাবেন বলে জানা গেছে আজকে কর্মসূচিতে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot