দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দামোদরের জলে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে তলিয়ে মৃ*ত্যু অষ্টম শ্রেণীর পড়ুয়ার। স্নানে নেমে তলিয়ে গেল কিশোর। বেশ কিছুক্ষণ পর উদ্ধার হল নিথর দে*হ। মৃ*ত কিশোরের নাম আয়ুশ শর্মা (১৫)। সে দুর্গাপুরের সিনেমা হল রোড এলাকার বাসিন্দা। দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে তিন বন্ধু মিলে দুর্গাপুরের দামোদর নদে স্নান করতে যায়। প্রথমদিকে নদীর ধারে স্বাভাবিকভাবেই জলকেলি চলছিল। কিন্তু আচমকাই গভীর জলে চলে যায় আয়ুশ। সাঁতার না জানার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মুহূর্তের মধ্যেই জলের তলায় ত*লিয়ে যেতে থাকে। বন্ধুরা প্রথমে তাকে বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। এরপর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং শুরু হয় তড়িঘড়ি খোঁজাখুঁজি।দীর্ঘক্ষণ তল্লাশির পর স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে উদ্ধার করা হয় কিশোরের নিথর দে*হ। তড়িঘড়ি তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃ*ত বলে ঘোষণা করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ভিড় জমায় পরিবারের সদস্য ও আত্মীয়রা। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
Post Top Ad
Your Ad Spot
Monday, May 25, 2026
Home
Unlabelled
দুর্গাপুরে দামোদরে স্নান করতে নেমে ত*লিয়ে গেল অষ্টম শ্রেণীর ছাত্র। স্থানীয়রা উদ্ধার করল দে*হ
দুর্গাপুরে দামোদরে স্নান করতে নেমে ত*লিয়ে গেল অষ্টম শ্রেণীর ছাত্র। স্থানীয়রা উদ্ধার করল দে*হ
Share This
About Unknown
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment