DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, May 24, 2026

দুর্গাপুরের সেন মার্কেটে দুষ্কৃতীদের তাণ্ডব, ব্যবসায়ীদের মারধোর, ঘটনাস্থলে পুলিশ কেন্দ্রীয় বাহিনী

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরে সেন মার্কেটে দুষ্কৃতী তান্ডব, মারধর করা হলো ব্যবসায়ীদের, রাস্তায় ফেলে দেওয়া হলো সবজি। অভিযোগের তীর তৎকাল বিজেপি কর্মীদের দিকে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, নামানো হলো কেন্দ্রীয় বাহিনী।সিসি টিভি ফুটেজ ভাইরাল হলো।
অভিযোগ ভোটের ফল প্রকাশের পর  বিজেপি কর্মীরা সেন মার্কেটের ব্যবসায়ী সমিতি দখল করতে আসে,প্রতিবাদ জানায় ব্যবসায়ী সমিতি, প্রশ্ন তোলেন একটি অরাজনৈতিক অফিসকে কেন দখল করার চেষ্টা চলছে। রবিবার সকালে ফের মুখে কালো, ও সাদা কাপড় বেঁধে এই দুষ্কৃতীরা সেন মার্কেট ঢুকে তান্ডব শুরু করে দেয়, রাস্তায় ফেলে দেওয়া হয় সবজি, ব্যাপক মারধর করে সেন মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাগর সাহাকে। মারধর করা হয় সেন্টমার্কের এলাকার এক পুরোহিত কে । উত্তেজিত হয়ে পড়েন ব্যবসায়ীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোকওভেন থানার পুলিশ, নামানো হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্যের অভিযোগ ওঠে,ভাইরাল হয় সিসি টিভি ফুটেজ।
ঘটনাকে ঘিরে উত্তেজনা দুর্গাপুরের সেন মার্কেটে। দুর্গাপুরের সেন্ট মার্কেটে ব্যবসায়ী সমিতির অভিযোগ দুদিন ধরেই থ্রেট চলছিল, আজ হামলা হল। এই ঘটনায় আজ থেকে তারা এর বিচার না হলে দুষ্কৃতিদের বিরুদ্ধে ব্যবস্থা না হলে অনির্দিষ্টকালের জন্য মার্কেট বন্ধ থাকার ঘোষণা করেন নিজেদের বাঁচার স্বার্থে। এই সবজি মার্কেটে পাইকারি দরে সবজি বিক্রি হয় মাঝরাত থেকে গাড়ির লাইন জমে বিভিন্ন জেলা থেকে। বিভিন্ন জেলা থেকে চাষিরা তাদের সবজি নিয়ে এই মার্কেটে আসেন এবং এই মার্কেট থেকে দুর্গাপুর শহরের বিভিন্ন বাজারে সবজি সহ ফল সাপ্লাই হয়। এটি কোন সরকারি সবজি মার্কেট নয় ব্যক্তিগত মালিকানাধীন সবজি মার্কেট এবং বহু বহু বছর পুরনো এই সবজি মার্কেট দুর্গাপুরে ভীষণ জনপ্রিয়। তাই রাজনৈতিক পালা বদলের পরে যদি দখলদারী রাজনীতি শুরু হয় তাহলে এই সবজি মার্কেট এর ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। যদিও দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘরুই জানিয়েছেন তিনি ঘটনার খবর নিচ্ছেন যারা দোষী তাদের বিরুদ্ধে প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে। অন্যদিকে বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মন্ডল জানান, যে সাগর সাহা নিজেকে সকাল থেকে ভিকটিম বলে দাবি করছিল আসলে সেই নিজেই হামলায় জড়িত এবং বিজেপি কর্মী রবি দাসের বাড়ির মহিলাদের আক্রমণ করেছে রবি দাসের বাড়িতে গিয়ে, এই ঘটনা তদন্ত সাপেক্ষ এবং মহিলাদের বাড়িতে গিয়ে আক্রমণ তৃণমূলের মানসিকতার উদাহরণ। এবং যারা এই বিষয়কে রাজনৈতিক বলছিল  আসলে তৃণমূলের সংরক্ষণে এই সাগর সাহা এইসব ঘটনা ঘটিয়েছে বিগত দিনও। পাড়ার মহিলারা ও বাচ্চারা এখনো আতঙ্কিত। অভিযোগ এবং পাল্টা অভিযোগ ঘিরে সরগরম রাজনৈতিক মহল দুর্গাপুরের সেন মার্কেটের ঘটনায়

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot