DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, May 15, 2026

আবারো গ্রে*ফতার দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূলেরর প্রাক্তন কাউন্সিলর মানস রায়

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : আবারো গ্রেপ্তার করা হলো দুর্গাপুর পুর নিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মানস রায় কে ।প্রভাব খাটিয়ে মিথ্যা মামলায় গ্রেপ্তারের অভিযোগ ধৃত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মানস রায়ের। এর আগেও প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল তারপর তিনি আদালত থেকে বিচারকের রায়ে ছাড়া পান। নতুন সরকার গঠনের পর আবারও গ্রেপ্তার তিনি।
দলেরই কেউ প্রভাব খাটিয়ে তাঁকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করিয়েছে বলে অভিযোগ করলেন দুর্গাপুর নগর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মানস রায়। শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে ঢোকার মুখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই প্রতিক্রিয়া দেন।প্রতারণা ও তোলাবাজির অভিযোগে বৃহস্পতিবার মানস রায়কে গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ। শুক্রবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। আদালতে নিয়ে যাওয়ার সময় মানস রায় দাবি করেন, “দলের কেউ প্রভাব খাটিয়ে আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে।”উল্লেখ্য, কয়েকদিন আগেই নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেছিলেন মানস রায়। তারপর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়। এরপরই তাঁর বিরুদ্ধে প্রতারণা ও তোলাবাজির অভিযোগ সামনে আসে এবং পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।ঘটনাকে ঘিরে দুর্গাপুরের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। সূত্র মারফত জানা গেছে আরো এক প্রাক্তন কাউন্সিলর হীরা বাউরি কে গ্রেফতার করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot