দুর্গাপুরের ৫৪ ফুট এলাকার চয়নের মাঠে কল্যাণ সংঘ ক্লাবের তিনদিনের ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে হঠাৎই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, খেলা চলাকালীন এক মহিলা মাঠের পাশে রাস্তা দিয়ে যাওয়ার সময় তার গাড়ি আটকে যায় এবং বাধার সম্মুখীন হন। অভিযোগ, এরপরই তিনি তার স্কুটি গাড়ি নিয়ে সরাসরি মাঠের পিচের মধ্যে ঢুকে পড়েন। আচমকা এই ঘটনায় খেলা বন্ধ হয়ে যায় এবং মাঠে চাঞ্চল্য ছড়ায়।
ঘটনার পর টুর্নামেন্ট কমিটির সদস্যরা মাঠে ছুটে এসে মহিলার সঙ্গে কথা বলতে গেলে বচসা শুরু হয়। শুরু হয় ধস্তাধস্তি হাতাহাতি। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুই মহিলা পুলিশ কর্মী পিচে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাঁদের সঙ্গে ধস্তাধস্তির অভিযোগ ওঠে। এই ঘটনায় দুজন পুলিশ কর্মী আহত হয় এবং ওই মহিলা ও চোট পান বলে অভিযোগ। স্থানীয় ফাঁড়ির ইনচার্জ ওসি দুর্গাপুর কে জানান , তাদের কোনরকম পারমিশন ছাড়াই এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।
No comments:
Post a Comment