DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, March 1, 2026

দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হলো সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা সাংগঠনিক সভা

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী হলে অনুষ্ঠিত হল সিপিআইএমের পশ্চিম বর্ধমান জেলার বর্ধিত সাংগঠনিক সভা। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সম্পাদক মোঃ সেলিম।
সভায় জেলার বিভিন্ন শাখার নেতৃত্ব ও কর্মীরা যোগ দেন। সাংগঠনিক শক্তি বৃদ্ধি, আসন্ন রাজনৈতিক কর্মসূচি এবং সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড়ভাবে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখেন সেলিম এবং দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এই সভাকে ঘিরে এদিন দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় দলীয় কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা এসে অংশ নেন এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot