DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, February 16, 2026

দুর্গাপুরে বীরভানপুর মহাশ্মশানের নতুনভাবে গড়ে ওঠা পরিকাঠামোর শুভ উদ্বোধন পুর নিগমের

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরে বীরভানপুর মহাশ্মশানের নতুনভাবে গড়ে ওঠা পরিকাঠামোর শুভ উদ্বোধন করলেন দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়। দুর্গাপুরের গুরুত্বপূর্ণ এই শ্মশানকে আধুনিক ও আরও জনবান্ধব করে তুলতে একাধিক উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হয়েছে। নাগরিকদের দীর্ঘদিনের দাবি মেনে শ্মশান চত্বরে তৈরি হয়েছে একটি সুসজ্জিত প্রতীক্ষালয়, যাতে শেষকৃত্যের সময় আগত পরিবার ও আত্মীয়স্বজনদের বসার জন্য উপযুক্ত ব্যবস্থা থাকে।এছাড়াও শ্মশানের অভ্যন্তরে প্রবেশের জন্য নির্মিত হয়েছে নতুন প্রবেশদ্বার, যা আগের তুলনায় অনেক বেশি প্রশস্ত ও নিরাপদ। পুরো এলাকাজুড়ে বসানো হয়েছে আধুনিক আলোকসজ্জা, ফলে রাতের সময়ও শ্মশান চত্বর আলোকিত থাকবে এবং সাধারণ মানুষের যাতায়াতে আর কোনো অসুবিধা হবে না। এই উন্নয়নমূলক প্রকল্পে মোট প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে জানা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ইসলাম, ভাইস চেয়ারপারসন ধর্মেন্দ্র যাদব,প্রাক্তন পুরপিতা সিপুল সাহা সহ দুর্গাপুর নগর নিগম-এর অন্যান্য আধিকারিক ও কর্মীরা। অনুষ্ঠানে জানানো হয়, শহরের নাগরিক পরিষেবাকে আরও উন্নত করার লক্ষ্যে ধাপে ধাপে বিভিন্ন পরিকাঠামোগত কাজ করা হচ্ছে এবং এই মহাশ্মশানের উন্নয়ন সেই উদ্যোগেরই অংশ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot