DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, January 22, 2026

দুর্গাপুরের সাংস্কৃতিক সংগঠন" মিলিত প্রয়াস "এর দ্বিতীয় বার্ষিকী অনুষ্ঠান

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : সম্প্রতি দুর্গাপুরে সাংস্কৃতিক সংগঠন 'মিলিত প্রয়াস' তাদের বার্ষিক (২য়) অনুষ্ঠানে একটি কর্মশালার আয়োজন করে। ঘরোয়া কর্মশালায় সংগীত, আবৃত্তি, অঙ্কন ও নৃত্যের বিভিন্ন প্রয়োগ শেখানো হয় ছাত্র ছাত্রীদের। কর্মশালায় চারটি বিষয়ের উপর মোট এগারো জন প্রশিক্ষক প্রায় নব্বইজন ছাত্র ছাত্রীকে প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণ শেষে শংসাপত্র দেওয়া হয় ছাত্রছাত্রীদের।
এই দিন দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে 'মা সম্মাননা' সম্মানে সম্মানিত করা হয় শহরের বেশ কিছু সংস্কৃতি সম্পন্ন ব্যক্তি বরেণ্যের মায়েদের।
এছাড়াও এবছর প্রথমবার বিশেষ শিশুদের বাবা মা কে 'বাবা-মা' সম্মানে সম্মানিত করা হয় এই মঞ্চে। সংগঠনের কর্ণধার বুদ্ধদেব অধিকারী বলেন,ছোট মঞ্চে ভারি মাপের অনুষ্ঠান প্রত্যক্ষ করেছেন দুর্গাপুর বাসী। আগামী দিনেও এই অনুষ্ঠান উত্তোরোত্তর বৃদ্ধি পাবে আশা করা যায়।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot