দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : ভোর সাড়ে পাঁচটা থেকে দুর্গাপুর শহরে বিধাননগর এবং সিটি সেন্টারে বিভিন্ন অফিসে এবং বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা। দুর্গাপুরের বিধান নগরের সালানপুরিয়া অবসানে দুটি বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা, এখানেও রয়েছে একজন কয়লা ব্যবসায়ীর ফ্ল্যাট।বেশ কিছু কয়লা ব্যবসায়ী সহ অন্যান্য ব্যবসায়ীর বাড়িতে এবং অফিসে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দুর্গাপুরের সিটি সেন্টারের মধুসূদন পথ একটি অফিসে ইডির হানা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত এক ব্যক্তির এই অফিস। এই অফিসে সশস্ত্র কেন্দ্র বাহিনী দ্বারা ঘিরে রাখা হয়েছে। এইরকম বিধাননগর এবং সিটি সেন্টারের প্রায় নটি জায়গায় হানা , বেআইনি বিভিন্ন কারবারের সঙ্গে যুক্ত রয়েছে এদের মধ্যে অনেকেই এমনটাই সূত্র মারফত খবর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। কেউ গ্রেফতার না হলেও অবশেষে বেশ কিছু তথ্য প্রমাণ নিয়ে বেরিয়ে যায় তদন্তকারী সংস্থা । আজ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুরে।
Post Top Ad
Your Ad Spot
Saturday, November 22, 2025
Home
Unlabelled
দুর্গাপুর শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যবসায়ীদের বাড়িতে ইডির তল্লাশি অভিযান
দুর্গাপুর শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যবসায়ীদের বাড়িতে ইডির তল্লাশি অভিযান
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment