DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, January 15, 2025

দুর্গাপুরে হাইড্রেন নিয়ে রাজনৈতিক তরজায় তৃণমূল ও বিজেপি

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরে হাইড্রেন নিয়ে রাজনৈতিক রং নিয়ে চাপান উতর বিজেপি ও তৃণমূলের মধ্যে। বিজেপি নেত্রীর ম্যারেজ হলের মাঝখান দিয়ে যাওয়া হাইড্রেনে লাগল রাজনৈতিক রং। দুর্গাপুরের ২৪ নং ওয়ার্ডের সুকান্ত পল্লীতে বিজেপি নেত্রী মনীষা শিকদারের একটি ম্যারেজ হল রয়েছে। যে ম্যারেজ হলের মধ্য দিয়ে গেছে এলাকার একটি হাইড্রেন। বুধবার সকালে সেই হাইড্রেন কে ঘিরে হঠাৎই চাঞ্চল্য ছড়ায়। ওই হাইড্রেনের ওপর নির্মান কার্য্য করছিলেন বিজেপি নেত্রী। স্থানীয় তৃণমূল কর্মীরা তাতে বাধা দেয় ও কাজ বন্ধ করে দেয়। পরবর্তীকালে দুর্গাপুর নগর নিগমের আধিকারিকগন এসে ঘটনাস্থল পরিদর্শন করেন ও বিজেপি নেত্রীকে যাবতীয় কাগজ পত্র নিয়ে দেখা করতে বলেন। এই ইস্যুকে ঘিরে বিজেপি ও তৃণমূলের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি নেত্রীর অভিযোগ, জায়গা তার, টাকা দিয়ে জমি কিনেছেন, বিজেপি করার জন্যই হেনস্থার শিকার তিনি । অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে বেআইনিভাবে কাজ করার জন্য তারা এই ব্যাপারে প্রতিবাদ করেছেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot