DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, December 1, 2024

দুর্গাপুরের সগড়ভাঙ্গার দুই তৃণমূল নেতার বিরুদ্ধে পোস্টার এলাকায়

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরে দুই তৃণমূল নেতার নামে চাকরিতে নিয়োগ নিয়ে স্বজন পোষণ দুর্নীতির অভিযোগে পোস্টার। কোকওভেন থানার অন্তর্গত নামো সগড়ভাঙা গ্রামে পোস্টার পড়লো ঐ দুই তৃণমূল নেতার নামে। ভিত্তিহীন অভিযোগ তুলে বিরোধীদের দিকে পাল্টা অভিযোগ। পোস্টারকে ঘিরে তোলপাড় দুর্গাপুরে।দুর্গাপুরে দুর্নীতির অভিযোগ এনে তৃণমূলের দুই নেতার নামে পোস্টার। পোস্টার পড়লো গ্রামে। দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত  ২৮ নম্বর ওয়ার্ডে নামোসগড়ভাঙা গ্রামে পোস্টার। রবিবার সাত সকালে এই পোস্টারকে ঘিরে উত্তেজনা দুর্গাপুরে। দুই তৃণমূল নেতার মধ্যে বিধান মাজি ২৮ নম্বর ওয়ার্ডের ,তৃণমূলের ওয়ার্ড সহ সভাপতি, আর অরুন ধারা দলের আরো এক নেতা। অভিযোগ ভিত্তিহীন বলে ওই দুই নেতা বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot