DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, July 26, 2024

দুর্গাপুরে কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে আন্দোলন তৃণমূলের

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : কেন্দ্রীয়সরকারের জনবিরোধী বাজেটে ও রাজ্যকে বঞ্চনার প্রতিবাদ এবার পথে নামল তৃণমূল কংগ্রেস । শুক্রবার দুর্গাপুরে দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়  । বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় দুর্গাপুরের সিটি সেন্টারের এডিডিএ ভবনের সামনে । বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দু'নম্বর ব্লক সভাপতি উজ্জ্বল চট্টোপাধ্যায় তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার , প্রাক্তন কাউন্সিলররা এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা । দু নম্বর ব্লক সভাপতি উজ্জল চট্টোপাধ্যায় বলেন 
এই বাজেট একমুখী বাজেট। বাংলাকে বঞ্চিত করে বাজেট পেশ করেছে নরেন্দ্র মোদি আর নরেন্দ্র মোদির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মানুষকে যে ঠকিয়েছিল বিজেপি সরকার তার জবাব লোকসভা নির্বাচনেই দিয়ে দিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot