DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, July 19, 2023

অনুব্রত মণ্ডলের হুমকির কণ্ঠস্বর নরেন্দ্রনাথ চক্রবর্তীর গলায় বিরোধীদের অভিযোগ দুর্গাপুরে

 দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : পঞ্চায়েত ভোটে বিজয়ী বিজেপি প্রার্থীদের থেকে প্রতিশ্রুতি দেওয়া সুবিধা আদায়ের জন্য বাড়ি ঘেরাও এর নিদান জেলার তৃণমূল সভাপতির।
 পঞ্চায়েত নির্বাচনে জয়ী হলে লক্ষীর ভান্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা ডবল করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল যে বিজেপির প্রার্থীরা, সেই প্রতিশ্রুতি পূরণের জন্য বিজেপির বিজয়ী প্রার্থীদের বাড়ি ঘেরাও করুন দুর্গাপুরের জনসভা থেকে তৃণমূল কর্মীদের নিদান দিলেন জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। আজ দুর্গাপুরের ভিড়িঙ্গি মোড় থেকে প্রান্তিকা চৌমাথা মোড় পর্যন্ত একুশে জুলাই এর সমর্থনে বিশাল এক মিছিলের আয়োজন করা হয় তৃণমূলের বিভিন্ন সংগঠনের নেতা-নেত্রী ছাড়াও দুর্গাপুর পুর নিগম এর প্রাক্তন কাউন্সিলরাও এবং এলাকার প্রচুর কর্মী সমর্থক এই মহা মিছিলে যোগদান করেন। বুধবার সকালে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন ভোট সন্ত্রাসে তাদের ১১ জন কর্মীর মৃত্যু হয়েছে। প্রতিবাদে ২১সে জুলাই তৃণমূলের শহীদ দিবসের দিন জেলায় জেলায় বিডিও অফিস ঘেরাও করার বার্তা দেন বিজেপি কর্মীদের। তারই মধ্যে দুর্গাপুর থেকে তৃণমূলের শহীদ দিবসের সমর্থনের সভায় যোগ দিয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন 'যে বিজেপি প্রার্থীরা লক্ষীর ভান্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা ডবল করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সেইসব বিজয়ী প্রার্থীদের বাড়ি ঘেরাও করুন, আর সেই প্রতিশ্রুতি পূরণের দাবি তুলুন'। এই ঘটনায় বিরোধী বিভিন্ন দল মুখ খুলেছে। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক সহ শিল্পাঞ্চলের বিজেপি নেতা লক্ষণ ঘড়ুই বলেন তৃণমূলের এখন হুমকিটাই সম্বল। এই করেই পঞ্চায়েত ভোট পার করেছে। হিম্মত থাকলে পুলিশকে সঙ্গে না নিয়ে জিতে যাওয়া বিজেপি কর্মীদের বাড়ি ঘেরাও করুন। চ্যালেঞ্জ করলাম । আসলে দুর্গাপুর পুরসভা ভোটের আগে আবারো এসব বলে মানুষকে ভয় দেখাতে চাইছে তারা। অন্যদিকে সিপিএমের শিল্পাঞ্চলের বিশিষ্ট নেতা এবং জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার জানান। গণতন্ত্রে শাসকও থাকে বিরোধীদলও থাকে কিন্তু বিরোধীদের অস্তিত্ব হীন করা সহ আক্রমণ এর নির্দেশ দেওয়া গণতন্ত্রকে ভেঙে চুরমার করে দেয়। আজ দুর্গাপুরে এই মহা মিছিলে নরেন্দ্রনাথ চক্রবর্তীর এই বক্তব্যে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot