DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, July 19, 2023

দুর্গাপুর মহকুমা আদালতে কর্ম বিরতি নিয়ে বিভ্রান্তি

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক :  দুর্গাপুর মহকুমা আদালতে বেশ কয়েকদিন ধরে এস ই জে এম এর এজলাস বয়কট করেছেন আইনজীবীরা এরকম খবর সম্প্রচারে সাংবাদিক বৈঠকে পরিষ্কারভাবে তৃণমূল আইনজিবী সেল  এর তরফ থেকে জানানো হয় এ ঘটনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এমন কোন ঘটনা ঘটেনি 
 দুর্গাপুরের মহকুমা আদালতের এক মুহুরীর রাজনৈতিক ঘটনায় জড়িয়ে যাওয়ার কেসে বেল চাওয়ার ঘটনায় বেশ কয়েকদিন ধরে জল ঘোলা চলছে দুর্গাপুর মহকুমা আদালতে সাংবাদিক বৈঠকে তৃণমূল আইনজীবী সেল তরফ থেকে বলা হলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে কেউ এটা করার চেষ্টা করছে তারা কোন এজলাস বয়কট করেন নি।  উল্লেখ্য গত ১১ জুলাই ভোট গণনার দিন বুদবুদে কংগ্রেস কর্মীদের উপর মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে, বুদবুদ থানার পুলিশ সেই দিনকেই তৃণমূলের পঞ্চায়েত জয়ী প্রার্থীর স্বামী  তিনি দুর্গাপুর মহকুমা মৌরি রতন মন্ডল সহ ১১ জন কে পুলিশ গ্রেপ্তার করে ১২ ই জুলাই দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে, আদালতের বিচারক ওই ১১ জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়, তারই প্রতিবাদে দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশন এ সিজিএম এজলাসে উকিলরা কাজ বন্ধ রেখে দেয়, এমনটাই অভিযোগ ওঠে।
বুধবার দুপুরে দুর্গাপুর মহকুমার নতুন আদালতে উকিলদের সঙ্গে সমস্যা সমাধানের বিচারকদের একটি বৈঠক হয়, আর সকলে তৃণমূল আইনজীবী ছেলের আইনজীবীরা সাংবাদিক বৈঠকে এ ঘটনা পরিষ্কার জানিয়ে দেন তারা কোনো রকম কাজ বরকত করেননি। যদিও দুর্গাপুর বার এসোসিয়েয়েশন এর তরফে এখনো কিছু জানানো হয়নি বলা হয়েছে বিকেলে তারাও সাংবাদিক বৈঠক করবেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot