DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, July 9, 2023

পঞ্চায়েত ভোটে রাজ্যজুড়ে হিংসার ঘটনা নিয়ে দুর্গাপুরে বিক্ষোভ কংগ্রেসের

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক :  রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচনে সংঘর্ষ খুন বুথ দখল এই সমস্ত ঘটনা নিয়ে দুর্গাপুরে জাতীয় কংগ্রেস পথে নামল রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে। আজ মিছিল করে কংগ্রেস কর্মী সমর্থকরা জেলা কংগ্রেস নেতৃত্বের সঙ্গে দুর্গাপুরের ডিএমসি মোড়ে জড়ো হন। রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচনের সন্ত্রাসের প্রতিবাদে দুর্গাপুরের সিটি সেন্টার ডিএমসি মোড় অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকরা। দুর্গাপুরের ব্যস্ততম ডিএমসি মোড়  ৩০ মিনিট ধরে অবরোধ রাখে কংগ্রেস কর্মী সমর্থকেরা ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ ।কিছুক্ষণ অবরোধ রাখার পর অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot