DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, July 16, 2023

বৃষ্টিকে উপেক্ষা করে একুশে জুলাই এর মিছিল আইএনটিটিইউসির দুর্গাপুরে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক :  একুশে জুলাই এর সভার জন্য মিছিলে মিছিলে জোর প্রস্তুতি শুরু দুর্গাপুরে । দুর্গাপুরে ১৩ নম্বর ওয়ার্ডে রবিবার সকালে মেন গেট এলাকায় একুশে জুলাই উপলক্ষে আইএনটিটিইউসির পক্ষ থেকে একটি মিছিল করা হয়। এই মিছিলের নেতৃত্ব দেন দুর্গাপুর ইস্পাত কারখানার আই এন টিটিইউসির ঠিকা মজদুর  ইউনিয়নের সম্পাদক গোলাম রসুল। বৃষ্টিকে উপেক্ষা করে দুর্গাপুর মেনগেট এলাকায় এই মিছিলটি করা হয়। এই মিছিলে আইএনটিটিইউসির শ্রমিক সংগঠনের শতাধিক মানুষ অংশ নেয়। এই মিছিলে কোনরকম বিশৃঙ্খলা এড়াতে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়ন ছিল।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot