DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, June 27, 2023

আবারো দুর্গাপুরে দামোদরে মৃত্যু তিন ছাত্রের

 দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক :  বারবার নিষেধ করা সত্ত্বেও শুনছে না কেউ কোন কথা। তাই মৃত্যুর মিছিল ঘটছে বারবার দুর্গাপুরের দামোদরে ভরা বর্ষায় দামোদরে স্নান করতে নেমে জলে তলিয়ে গেলো তিন ছাত্র। তলিয়ে যাওয়া তিন ছাত্র দুর্গাপুরের বাসিন্দা। স্কুল পালিয়ে স্নান করতে এসে এই বিপত্তি। ঘটনাস্থলে বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ। দুর্গাপুর এর দামোদরে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল তিন ছাত্র। ইতিমধ্যে পুলিশ ও বিশেষ উদ্ধারকারি দল তিন ছাত্রের খোঁজে তল্লাশি তে নেমেছে। জলে নেমেছে বিশেষ উদ্ধারকারী দলও স্থানীয়রা। এরা সবাই দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার এম. এ. এম. সি টাউনশিপ এ থাকে।আজ  দুপুর আড়াইটা নাগাদ দুর্গাপুরের একটি স্কুল থেকে আট জন বাঁকুড়ার দিকে থাকা একটি হোটেলের সামনে দিয়ে দামোদর নদে আসে, এর মধ্যে জলে স্নান করতে নেমে তলিয়ে যায় প্রথম একজন, বাকি দুইজন ডুবে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে জলে তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ।তলিয়ে যাওয়া তিন ছাত্রের নাম সৌম্যজিত সাহা, শুভজিত নস্কর, ভিকে শীল। শোকের ছায়া নেমে এসেছে এলাকায়

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot