DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, June 28, 2023

ডিপিএলে ঢোকার আগেই রাস্তাতেই হয়ে গেল বিপুল পরিমাণে কয়লা চুরি

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : তাপ বিদ্যুৎ কেন্দ্রে আসার আগেই রাস্তা থেকে উধাও কয়লা। দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড তাপবিদ্যুৎ কেন্দ্রে আসার আগেই উধাও তিন ট্রাক কয়লা, পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে স্বারকলিপি তৃণমূল  শ্রমিক সংগঠনের । দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডে আসার আগেই মাঝপথে উধাও হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায়। বিগত কয়েকদিন আগে বাঁকুড়ার বড়জোড়া থেকে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে তিন ট্রাক কয়লা আসার কথা ছিল। কিন্তু সেই কয়লা মাঝপথে উধাও হয়ে যায়। তদন্তে নামে বড়জোড়া থানার পুলিশ। এদিকে কয়লাগুলি কিভাবে উধাও হলো সেই প্রশ্ন তুলে জেলা তৃণমূল শ্রমিক সংগঠন নেতৃত্ব দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের আধিকারিকদের কাছে স্বারকলিপি জমা দেয়। স্থানীয় তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা নেতা দীপঙ্কর লাহা বলেন এই ধরণের কাজ যে করেছে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে। তৃণমূল শ্রমিক সংগঠনের একাংশর দাবি কারখানার একাংশ এই ঘটনার সাথে জড়িত আছে। যদিও দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র জানান তদন্ত শুরু হয়েছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড চুরিকে বরদাস্ত করে না বলে সাফ জানিয়ে দেন। তবে সূত্র অনুযায়ী খবর যে প্রশাসনিক বৈঠকের সিদ্ধান্ত হয়েছিল বড়জোড়া ব্লকের কয়লা খনি থেকে যখন কয়লা ডিপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রে আসবে যে রাস্তা দিয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্র ঢোকার গেট দিয়ে এই গাড়িগুলো ঢুকবে সমস্ত রাস্তাতেই থাকবে সিসিটিভি নজরদারি। কিন্তু আদৌ সেটা কি হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। সিপিএম কংগ্রেস বিজেপি তিন দলেরই তরফে জানানো হয়েছে ডিপিএলকে আস্তে আস্তে ধ্বংসের মুখে নিয়ে যাওয়া হচ্ছে আর এই কয়লা চুরির পেছনেও বিরাট যোগ সাজস রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot