DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, June 16, 2023

পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে রাজনৈতিক সংঘর্ষ খুন প্রতিবাদে দুর্গাপুরে প্রতিবাদ বামেদের

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক :  গত কয়েকদিন ধরে রাজ্যজুড়ে হিংসা, বিক্ষোভ সংঘর্ষ খুন এর প্রতিবাদে দফায় দফায় সিপিএমের বিক্ষোভ মিছিল শহর জুড়ে। যদিও এ ঘটনায় রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য সিপিএম ছাড়া অন্যান্য বিরোধী দলকে খুব একটা দেখা যাচ্ছে না প্রতিবাদ মিছিলে। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিনেও রক্তাক্ত হলো বাংলা, প্রাণ গেল মানুষের। উত্তর বঙ্গের চোপড়া থেকে দক্ষিণ বঙ্গের ভাঙ্গর, দফায় দফায় অশান্তি ছড়ালো। বোমা গুলির আওয়াজ এ কেঁপে উঠলো এলাকার পর এলাকা। এদিন চোপড়ায় গুলির আঘাতে মৃত্যু হয় দুই বাম কর্মীর। ভাঙ্গরে ও শেষ পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হয়েছে এক আইএসএফ ও এক তৃণমূল কর্মীর। মনোনয়ন পেশ কে কেন্দ্র করে রাজ্যজুড়ে এই অশান্তির প্রতিবাদে ধিক্কার মিছিল করলো বামেরা। গতকাল বিকেলে ইস্পাত নগরীর বিভিন্ন জায়গায় মিছিল সংঘটিত করে বাম কর্মী সমর্থকেরা এবং আজ শুক্রবার সকালে দুর্গাপুরের স্টেশন চত্বরে মিছিল সংগঠিত করে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহের  কুশ পূত্তলিকা দাহ করা হয় দুর্গাপুর স্টেশন চত্বরে।সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার বলেন গোটা রাজ্যে গণতন্ত্রকে শেষ করেছে তৃণমূল ,তারই বিরুদ্ধে এদিনের প্রতিবাদ মিছিল।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot