DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, June 15, 2023

নতুনভাবে সেজে উঠছে দুর্গাপুরের তিন নম্বরের ওয়ার্ডের দুটি শিশু শিক্ষা কেন্দ্র ধৃতি বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুর পুর নিগমের তিন নম্বর ওয়ার্ডের ইস্পাত নগরীর আইনস্টাইন এলাকায় জে সি বোস শিশু শিক্ষা কেন্দ্র এবং ভি এন প্রসাদ শিশু শিক্ষা কেন্দ্র সাজিয়ে তোলা হচ্ছে কচিকাঁচা পড়ুয়াদের জন্য নতুন রূপে। ইতিমধ্যে জে সি বোস শিশু শিক্ষা কেন্দ্রটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে।কাজ চলছে অন্য শিশু শিক্ষা কেন্দ্রটির। এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ধৃতি বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শিশুদের আরও স্কুল মুখী করতে এই আয়োজন। গ্রীষ্মের ছুটি শেষ খুলে যাচ্ছে স্কুল। তাই এই নতুন উপহার ছাত্র-ছাত্রীদের জন্য শিশু শিক্ষা কেন্দ্রে। শিশুদের জন্য এই শিশু শিক্ষা কেন্দ্রে মনোরম পরিবেশ গড়ে তোলার জন্য প্রাক্তন কাউন্সিলর ধৃতি বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ সহ ছাত্রছাত্রীদের অভিভাবকেরা।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot