দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুর প্রেসক্লাবের নিজস্ব ম্যাগাজিন "আলো" র তৃতীয় বর্ষপূর্তিতে সৃজনী প্রেক্ষাগৃহে মঞ্চ মাতালেন জনপ্রিয় সংগীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। দীর্ঘ ৩০ বছর তার সঙ্গীত জীবনের অন্তহীন পথ চলায় স্বভাব সিদ্ধ ভঙ্গিতে মানুষের মন জয় করলেন নচিকেতা। বললেন দুর্গাপুর প্রেসক্লাবের পাশে দাঁড়াতে পেরে আমার খুব ভালো লাগছে। বললেন দুর্গাপুর প্রেসক্লাবের ছেলেরা আমার ভাই ও বন্ধুর মতো। দুর্গাপুর প্রেসক্লাবের সম্পাদক সৌমেন বন্দ্যোপাধ্যায় তাকে সম্বর্ধনা দেওয়ার অনুরোধ জানালে তিনি বলেন আমি তো তোদেরই পরিবারের লোক বাড়ির মানুষকে কেউ সম্বর্ধনা দেয়? একটা সময়ে আমিও সাংবাদিকতা করেছি। তার মুখে এই কথা শুনে হাততালিতে ভরে ওঠে সৃজনী প্রেক্ষাগৃহ। দুর্গাপুর প্রেসক্লাবের আজীবন সদস্যপদ গ্রহণ করে স্বাক্ষর করলেন নচিকেতা। এই জনপ্রিয় শিল্পীর সান্নিধ্য এবং সহযোগিতা পেয়ে খুশি দুর্গাপুর প্রেসক্লাবের সদস্যরা। ঐদিন দুর্গাপুরের ৫ জন বিশিষ্ট মানুষকে আলোর সম্মান দেওয়া হলো প্রতিবছরের মত । এবং দুর্গাপুরের একজন মারণ রোগে আক্রান্ত সাংবাদিক আসিস আঁকুড়ে কে প্রেস ক্লাবের তহবিল থেকে এক লক্ষ টাকার চেক প্রদান করা হয় নচিকেতা চক্রবর্তীর হাত দিয়ে। এই অনুষ্ঠান করতে সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। প্রতিবছর অনুষ্ঠান করে যে টাকা সংগ্রহ হয় সেই টাকা সাংবাদিকদের স্বাস্থ্য বীমা সহ বিভিন্ন খাতে খরচা হয় দুর্গাপুর প্রেস ক্লাবের তরফ থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানান নচিকেতা। রাত দশটা পর্যন্ত সৃজনী প্রেক্ষাগৃহে ছিল উপচে পড়েছিল ভিড়। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে শুরুতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক এস অরুণ প্রসাদ সাংসদ এসএস আলুওয়ালিয়া মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত এবং এছাড়াও অনুষ্ঠানে ঐদিন অনুষ্ঠানের শোভা বাড়ান দুর্গাপুরের পুর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ দুর্গাপুরের বিভিন্ন প্রাক্তন পুর পিতা ও পুর মাতারা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ
Post Top Ad
Your Ad Spot
Sunday, April 23, 2023
Home
Unlabelled
দুর্গাপুর প্রেস ক্লাবের বার্ষিক অনুষ্ঠানে মঞ্চ মাতালেন কিংবদন্তি শিল্পী নচিকেতা
দুর্গাপুর প্রেস ক্লাবের বার্ষিক অনুষ্ঠানে মঞ্চ মাতালেন কিংবদন্তি শিল্পী নচিকেতা
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment