DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, April 23, 2023

জল সংকট মেটাতে সম্প্রতি অন্ডালে জল প্রকল্পের কাজের সূচনা করলেন তাপস বন্দ্যোপাধ্যায়

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : জল প্রকল্পের শিলান্যাস করলেন বিধায়ক তথা আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় কাজোরা গ্রামে শিলান্যাস হলো একটি জল প্রকল্পের । শিলান্যাস করলেন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় । এই প্রকল্পের ফলে উপকৃত হবেন এলাকার প্রায় আড়াই হাজার পরিবার ।
অন্ডাল ব্লকের কাজোরা গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিশুদ্ধ পানীয় জলের সংকট দীর্ঘদিনের । শীতকালের শেষের দিকে এলাকায় জলের সংকট শুরু হয় ফি-বছর । পুকুর,কুয়োর জলস্তর নেমে যাই । এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কলের মাধ্যমে জল সরবরাহ করা হয়, কিন্তু সেই জল ও পর্যাপ্ত নয় বলে অভিযোগ স্থানীয়দের । ফি-বছর গ্রীষ্মকালে জল নিয়ে এলাকায় অশান্তিও হয় বিক্ষিপ্তভাবে । কাজোরা পঞ্চায়েত এলাকায় পরিশুদ্ধ পানীয় জলের স্থায়ী সমাধানের জন্য উদ্যোগী হয়েছে প্রশাসন । এলাকায় একটি পরিশুদ্ধ পানীয় জল প্রকল্প গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর । প্রস্তাবিত প্রকল্পটি হবে পরিত্যক্ত ঘনশ্যামপুর খোলা মুখ খনির জলাধার-কে কেন্দ্র করে । সম্প্রতি এই প্রকল্পটির শিলান্যাস অনুষ্ঠান হল  কাজোড়া বাজার সংলগ্ন কালিঙ্গি শিব মন্দির এলাকায় । নারকেল ফাটিয়ে কাজের সূচনা করলেন এলাকার তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় । জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এক আধিকারিক জানান পরিত্যক্ত ঘনশ্যামপুর খোলা মুখ খনির জলাধারে এই প্রকল্পটি গড়ে তুলতে খরচ হবে ১৭ লক্ষ টাকা । সেখানকার জল মজুদ করার জন্য হবে একটি বিশাল আকৃতির ওভারহেড টাঙ্গার । ফিল্টার হাউস সহ আনুষাঙ্গিক পরিকাঠামো গড়ে তোলা হবে । এই জলাধার থেকে পাইপ লাইনের মাধ্যমে কাজোরা ও ভাদুর গ্রামের বাসিন্দাদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে পরিশুদ্ধ পানীয় জল । আধিকারিক জানান এর ফলে উপকৃত হবে এলাকার প্রায় আড়াই হাজার পরিবারের ৩৯ হাজার ৬৬১ জন । বিধায়ক তাপস বাবু বলেন এখানে জল প্রকল্পের দাবি দীর্ঘদিনের । প্রকল্পটির কাজ সম্পন্ন হলে এলাকায় আর জলের সমস্যা থাকবে না বলে আশা প্রকাশ করেন তিনি ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot