DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, April 15, 2023

নববর্ষের দিন উপচে পড়ল ভিড় দুর্গাপুরের ভিড়িঙ্গি কালী মন্দিরে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক :  হালখাতা পুজো করাতে নববর্ষের সকালে ব্যবসায়ীদের লম্বা লাইন দুর্গাপুরের ভিড়িঙ্গি কালিবাড়িতে।নববর্ষের সকালে দুর্গাপুর শিল্পাঞ্চলের বিখ্যাত ভিড়িঙ্গি কালীবাড়িতে দেখা গেল হালখাতা পুজোর জন্য উপচে পড়েছে ব্যবসায়ীদের ভিড় ।পাশাপাশি বহু সংসারের মঙ্গল কামনায় পুজো দিতে বহু ভক্তের সমাগম হয় মন্দির চত্বরে। শিল্পাঞ্চলের অন্যতম বৃহৎ বাজার বেনাচিতি বাজারের মধ্যে অবস্থিত এই কালী মন্দির। তাই এই বাজারের প্রায় সমস্ত দোকানীরাই এই মন্দিরে তাদের নববর্ষের নতুন হালখাতার পুজো করাতে আসেন। শ্রীশ্রী ভিরিঙ্গি মায়ের আশীর্বাদ নিয়ে এইদিন বেনাচিতি ও তার আশেপাশের অঞ্চলের বহু ব্যবসায়ী তাদের ব্যবসার নতুন খাতা শুরু করেন।মায়ের পুজোর পাশাপাশি মন্দির চত্বর সংলগ্ন সিদ্ধিদাতা গনেশের মন্দিরেও ভক্তদের ভিড় চোখে পড়ার মত।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot