DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, March 29, 2023

মুখ্যমন্ত্রীর নির্দেশে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ শুরু করল ভ্রাম্যমান মা ক্যান্টিন

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক :  শুরু হয়েছিল মা ক্যান্টিন কিন্তু বেশিদিন চলেনি , তাই মানুষের কথা ভেবে আবারো শুরু করা হলো মা ক্যান্টিন এবারে মা ক্যান্টিন ভ্রাম্যমান... ঘুরবে শহর জুড়ে।  সপ্তাহের সাত দিন শহরের বেশ কিছু জায়গায় এবং হাসপাতালেও ঘুরবে এই ভ্রাম্যমান মা ক্যান্টিন। মাত্র ৫ টাকায় ভাত তরকারি ডিম, সঙ্গে লংকা পেঁয়াজও! আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার বাসস্ট্যান্ডে চালু হলো "মা" ক্যান্টিন। সোম থেকে বৃহস্পতি সিটি সেন্টার বাসস্ট্যান্ডে ও শুক্র, শনি রবি দুর্গাপুর মহকুমা হাসপাতালে চালু থাকবে এই ক্যান্টিন। প্রতিদিন সকাল ন'টা থেকে দেওয়া হবে কুপন। প্রতিদিন ১০০ টি করে কুপন বিলি করা হবে।

আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় জানান যে মাস পাঁচেক আগে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন একটি মা ক্যান্টিন চালু করার। সেই মতো পরিকল্পনা করে ই-টেন্ডার করা হয়। মূলত গরিব মানুষের সুবিধার্থেই এই মা ক্যান্টিন চালু হলো বলে জানান তাপস বন্দ্যোপাধ্যায় । প্রতিদিন দুপুর একটা থেকে তিনটে পর্যন্ত কুপনের বিনিময়ে খাবার দেওয়া হবে, জানান তিনি। 

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জি, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান কবি দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী দিনে এনারা প্রত্যেকেই মানুষের হাতে খাবার তুলে দেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot