দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : সাফাই কর্মীদের বিক্ষোভের জেরে দুর্গাপুর পুর নিগমের পুর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় কথা দিয়েছিলেন আগামীকাল থেকে যে করেই হোক সমস্যা মিটিয়ে বেতন দেওয়া শুরু হবে। সেই মতই হলো কাজ। শুরু হয়ে গেল সাফাই কর্মীদের বেতন। দুই মাসের বকেয়া বেতনের দাবীতে সাফাইকর্মীদের বিক্ষোভের জেরে উত্তাল হয়ে ওঠে দুর্গাপুর নগর নিগম চত্ত্বর সোমবার সকাল থেকেই ।প্রায় ৪৫৮ জন সাফাই কর্মী বকেয়া বেতনের দাবিতে নগর নিগমের সামনে বিক্ষোভ শুরু করে। তাদের অভিযোগ জানুয়ারি মাস থেকে তারা বেতন পাচ্ছিলেন না। বেতন না পাওয়ায় সংসার চালানোর দায় হয়ে পড়েছিল এমনই অভিযোগ। তাদের অভিযোগ আগে যে ঠিকাদার ছিল সে সময় মতো বেতন দিত, কিন্তু নতুন ঠিকাদার আসার পর বেতন অনিয়মিত হয়েছে।
অবশেষে এই ঘটনা নিয়ে নড়ে চড়ে বসে দুর্গাপুর নগর নিগম পুর প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় । মঙ্গলবার থেকে সাফাইকর্মীদের বকেয়া বেতন প্রদান শুরু করা হয়েছে বলে তিনি জানান। বুধবারের মধ্যে সকল কর্মীরা বেতন পেয়ে যাবে বলে আশ্বাস দেন তিনি।
No comments:
Post a Comment