দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরে সিটি সেন্টারে রেস্তোরাঁয় আগুন ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। অগ্নিকান্ডের ঘটনা যেন শহর দুর্গাপুরের বুকে পিছু ছাড়তে চাইছে না । এবার ঘটনাস্থল শহরের প্রাণকেন্দ্র সিটিসেন্টার।
সিটিসেন্টারের একটি তিনতারা বেসরকারী হোটেলের একটি রেস্তোরাঁতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে শনিবার বেলা ১২.৩০ টা নাগাদ। প্রত্যক্ষদর্শীরা জানান তারা দেখেন আচমকাই ওই রেস্তোরার জানলা দিয়ে আগুনের ফুলকি বেরিয়ে আসছে ,খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন । দমকলবাহিনী ও হোটেল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হোটেলের কর্ণধার কবি দত্ত জানান সেভাবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি,খুব দ্রুততার সাথে আগুনে নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন তাদের কর্মীরা। হোটেলের নিজস্ব অগ্নিনির্বাপন ব্যাবস্থা এতটাই জোরালো ছিল যার ফলে বড়সড় বিপদ ঘটা থেকে মুক্তি পায় এযাত্রায়। তবে তার প্রাথমিক অনুমান শর্টসার্কিটের ফলে এই অগ্নিকাণ্ড ঘটেছে।
No comments:
Post a Comment