DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, October 18, 2026

দুর্গাপুরে জাতীয় সড়কে পথ দু*র্ঘটনায় বাইকে থাকা দুই তরুণ এক তরুণীর মৃ*ত্যু ঘিরে চাঞ্চল্য

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘ*টনা! ১৯ নম্বর জাতীয় সড়কে ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃ*ত্যু দুই বন্ধু ও বান্ধবীর .. সপ্তমীর সকালে দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘ*টনায় মৃ*ত্যু হল বাইকে থাকা তিনজনের। মৃ*তদের মধ্যে দুই বন্ধু ও তাঁদের এক বান্ধবী রয়েছেন বলে জানা গিয়েছে। ভিড়িঙ্গি মোড় থেকে পিয়ালার দিকে যাওয়ার পথে একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে বাইকটি। সংঘর্ষের জেরে বাইক থেকে ছিটকে পড়েন তিনজনই। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তিনজনের মৃ*ত্যু হয় বলে খবর। সায়ন গোস্বামী, তন্ময় ঘোষ। এদের দুজনের বাড়ি আসানসোলের হিরাপুরে ও কৃষ্ণা গাঙ্গুলী বাড়ি বাঁকুড়ায় বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ভিড়িঙ্গি মোড় থেকে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে পিয়ালার দিকে যাচ্ছিল বাইকটি। সেই সময় রাস্তায় চলন্ত একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে বাইকটি। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে বাইকে থাকা তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার পর জাতীয় সড়কে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা সত্ত্বেও তাঁদের বাঁ*চানো সম্ভব হয়নি বলে জানা গিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot