দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : সন্ত্রাস ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি। শোরগোল দুর্গাপুর ফরিদপুরের লাউদোহা এলাকায়। ধৃত ব্যক্তির নাম শেখ ওয়াসুল। তিনি দুর্গাপুর ফরিদপুর ব্লকের রাঙামাটি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই শেখ ওয়াসুলের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ জমা পড়ছিল। অভিযোগ, কখনও চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছে, আবার কখনও ভয় দেখিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করা হয়েছে। এলাকায় তার বিরুদ্ধে সন্ত্রাস তৈরির অভিযোগও ছিল বলে জানা গেছে। এছাড়াও বিধানসভা নির্বাচনের আবহে ভোটারদের প্রভাবিত করা এবং চাপ সৃষ্টি করার মতো অভিযোগও সামনে আসে। স্থানীয় সূত্রে খবর, নির্বাচন পূর্ববর্তী সময়ে এলাকায় উত্তেজনা ছড়ায় এবং বেশ কয়েকজন বাসিন্দা পুলিশের কাছে অভিযোগ জানান।রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বিভিন্ন জেলায় তৃণমূলের নেতা কর্মীদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই রাজ্যের একাধিক প্রান্ত থেকে তৃণমূলের বহু নেতা ও নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তারই মধ্যে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে দুর্গাপুর এর লাউ দোহা অঞ্চলের ফরিদপুর থানার পুলিশ শেখ ওয়াসুলকে গ্রেপ্তার করে। সেখ ওয়াসুল জানান তিনি বুঝতে পারছেন না কি কারনে তাকে গ্রেফতার করা হলো তিনি কোনো অপরাধের সঙ্গে যুক্ত নন। শুক্রবার সকালে ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।
Post Top Ad
Your Ad Spot
Friday, May 22, 2026
Home
Unlabelled
তৃণমূলের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি কে গ্রেফতার করল ফরিদপুর থানার পুলিশ
তৃণমূলের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি কে গ্রেফতার করল ফরিদপুর থানার পুলিশ
Share This
About Unknown
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment