সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআইএমের জেলা কমিটির সদস্য সিদ্ধার্থ বসু সহ দলের অন্যান্য নেতৃত্ব। দলীয় সূত্রে জানানো হয়েছে, রাজ্যের বর্তমান সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি, সাধারণ মানুষের নানাবিধ সমস্যা এবং তার সমাধানে দলের অবস্থান এই প্রচারপত্রে তুলে ধরা হয়েছে। এদিন সিদ্ধার্থ বসু জানান, “আপনার হাত ধরেই বাঁচবে বাংলা” স্লোগানকে সামনে রেখে রাজ্যজুড়ে মানুষের কাছে পৌঁছনোর উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের মতামত ও সমর্থন নিয়েই বাংলাকে নতুন পথে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে এই প্রচারপত্রে। তিনি আরও বলেন, আগামী দিনে বিভিন্ন এলাকায় এই প্রচারপত্র নিয়ে প্রচার কর্মসূচি চালানো হবে এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোই দলের মূল লক্ষ্য।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : “আপনার হাত ধরেই বাঁচবে বাংলা” স্লোগানকে সামনে রেখে নতুন প্রচারপত্র প্রকাশ করল সিপিআইএম। বৃহস্পতিবার দুর্গাপুরের সিটি সেন্টারে শহীদ বিমল দাশগুপ্ত ভবনে এই প্রচারপত্র প্রকাশ উপলক্ষে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়।
No comments:
Post a Comment