ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউ দোহার ফরিদপুর থানার অন্তর্গত ঝাঁঝরা ১৫৭ নম্বর উড়িয়া মেস এলাকায়। দোকান মালিক ফাহিমা বেগম, কাজরুল হুসেনরা জানান, তারা তাদের এই ছোট্ট গুমটির দোকানে মুরগির ব্যবসা করতেন পাশাপাশি ছোটখাটো মুদির দোকানের সামগ্রী ও ইদানিং রাখছিলেন। এই ছোট্ট দোকানেই চলত তাদের সংসার। গতকাল রাত্রি আড়াইটা নাগাদ ঘটনাটি সামনে আসে । হঠাৎ গুমটি দোকানে আগুন দেখে বাড়ি থেকে বেরিয়ে আসেন তারা। দেখেন কেউ বা কারা তাদের গুমটির সর্বস্ব চুরি করে আগুন লাগিয়ে দিয়েছে। দোকান মালিক কাজরুল হুসেন জানান, গতকাল রাতেই সাড়ে দশটা নাগাদ তিনি দোকান বন্ধ করে স্টেশনে যান ব্যক্তিগত কাজে, রাত্রিবেলা সেখান থেকে ফিরে দেখেন তাদের দোকানে আগুন জ্বলছে। নগদ ১৬ হাজার টাকা এবং প্রায় ১৪ হাজার টাকার মতো নানান সামগ্রী ছিল পুড়ে ছাই দোকান ঘর। ঘটনায় তিনি বলেন কেউ হয়তো ব্যক্তিগত আক্রোশের কারণেই এই ঘটনা ঘটিয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় ফরিদপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দোকানের সর্বস্ব চুরি করে আগুন লাগিয়ে পালালো চোরের দল। দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকায় আগুনে পুড়ে ছাই দোকানের আসবাব সহ গুমটি।
No comments:
Post a Comment