DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, July 17, 2023

বিজয়ী প্রার্থীদের জেলা সভাপতির হুঁশিয়ারি গোষ্ঠীদ্বন্দ্ব ও সমাজবিরোধী কাজ বরদাস্ত করা হবে না

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এবারের পঞ্চায়েত ভোটে সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য বিভিন্ন প্রার্থী সহ দলীয় কর্মী দের নির্দেশ দিয়েছিলেন কোনরকম অসহযোগিতা গন্ডগোল তিনি বরদাস্ত করবেন না। তার নির্দেশ মেনে বিপুল পরিমাণে জয় পশ্চিম বর্ধমান জেলায়। পঞ্চায়েত ভোটে সিপিএম এবং বিজেপি বেশ কয়েকটি আসন পেয়েছে এর ফলে বুথ দখল ভোট লুঠের কোন প্রশ্নই ওঠে না। নির্বাচন সুষ্ঠুভাবেই হয়েছে ।  ফলাফল ঘোষণার  দিন পরিষ্কার ভাষায় বিরোধীদের উদ্দেশ্য করে জানিয়েও দিয়েছিলেন।
 তাই নতুন বিজয়ী প্রার্থীদের সাংগঠনিক পাঠ দিলেন পশ্চিম বর্ধমানের সংগঠনকে নতুন করে ঢেলে সাজাতে । পঞ্চায়েতে জয়ী প্রার্থীদের নিয়ে সাংগঠনিক আলোচনা সভা সারলেন গতকাল। কাঁকসা ব্লকের সংগঠনকে সুদৃঢ় শক্তিশালী করে তুলতে কাঁকসার সাতটি অঞ্চলের সকল জয়ী প্রার্থীদের নিয়ে দুটি সাংগঠনিক সভা করা হলো। প্রথম সভাটি করা হয় মলানদিঘি, গোপালপুর, আমলাজোড়া এই তিনটি অঞ্চলকে নিয়ে গোপালপুর নান্দনিক হলে এবং দ্বিতীয় সভাটি বনকাটি, বিদবিহার ,ত্রিলোকচন্দ্রপুর ও কাঁকসা এই চারটি অঞ্চল নিয়ে সভাটি হয় । জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রতিটি বিজয়ী প্রার্থীকে আগামী দিনে সুষ্ঠু ও স্বচ্ছ পঞ্চায়েত পরিষেবা প্রদানের কথা বলেন এবং হুঁশিয়ারির সঙ্গে তিনি জানান কাঁকসা ব্লকে কোন গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না। এবং সমাজবিরোধী দের কোন স্থান দেওয়া যাবে না। আগামী আগস্ট এ দুর্গাপুর পুরনিগম নির্বাচনের কথা রয়েছে এখানেও  নরেন ম্যাজিক কাজ করবে বলে নরেন্দ্রনাথ চক্রবর্তী কে দায়িত্ব দেওয়া হবে বলে এমনই আলোচনা শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot