DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, June 21, 2023

স্থানীয় কারখানায় চাকরির দাবিতে তৃণমূলের বিক্ষোভ দুর্গাপুরে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক  : স্থানীয় কারখানায় কাজের দাবিতে এবার বিক্ষোভে দুর্গাপুরে তৃণমূল কর্মীরা । বারবার বদল করা হচ্ছে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতৃত্ব দায়িত্ব দেওয়া হচ্ছে অনেক যুব নেতৃত্বকে কিন্তু সমস্যা যে তিমিরে ছিল সেই তিমরেই থেকে যাচ্ছে বলে অভিযোগ খেটে খাওয়া ঠিকা শ্রমিক তৃণমূল কর্মীদের স্থানীয় মানুষ হয়েও তারা অনেকেই কাজ পাচ্ছেন না স্থানীয় কারখানায় নিয়োগ করা হচ্ছে বহিরাগতদের। 

কাজের দাবিতে তৃণমূল কর্মীদের বিক্ষোভ দুর্গাপুরের বেসরকারি কারখানার সামনে। বহিরাগতরা কাজে ঢুকে পড়ছে অথচ স্থানীয়রা রয়ে যাচ্ছে বঞ্চিত। প্রতিবাদে বুধবার সকালে দুর্গাপুরের সগরভাঙায় বেসরকারি কারখানার সামনে তুমুল বিক্ষোভ শুরু করে তৃণমূল কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোক ওভেন থানার পুলিশ । পুলিশের আশ্বাস পাওয়ার পরে ই বিক্ষোভকারীরা সরে যায় কারখানার গেট থেকে। বিক্ষোভকারীরা জানান দীর্ঘদিন ধরে আমরা কারখানার পাশেই থাকি অথচ আমরা চাকরি পাচ্ছি না অথচ বাইরে থেকে লোক নিয়োগ করা হচ্ছে অবিলম্বে তা বন্ধ করতে হবে না হলে পুনরায় আবার আমরা এই বিক্ষোভে সামিল হব।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot