দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : একজন ভুয়ো ইন্ডিয়ান আর্মির অফিসারকে দুর্গাপুর থানার পুলিস শনিবার রাতে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম হায়দার বেগলু। সে ছত্তিসগড়ের বাসিন্দা। পুলিস সূত্রে খবর একটি নকল এ,কে -৪৭ সেভেন এম একটি পিস্তল ও ইণ্ডিয়া আর্মির পোষাক সহ নকল ইন্ডিয়ান আর্মির কার্ড উদ্ধার হয়েছে
পুলিস জানিয়েছে, হায়দার বেগলু ইন্ডিয়ান আর্মির অফিসার পরিচয় দিয়ে বেনাচিতি এলাকায় একটি বাড়িতে ভাড়াতে ছিলো সে। প্রায় দু'মাস ধরে সেখানে ছিলো। পুলিস গোপন সূত্রে খবর পেয়ে এদিন রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে আজ পেশ করা হয়। এ ঘটনার বিস্তারিত বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করেন দুর্গাপুরের এসিপি তথাগত পান্ডে।
No comments:
Post a Comment