DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, January 22, 2023

দক্ষিণ পশ্চিমবঙ্গ প্যাকেজড ড্রিংকিং ওয়াটার ম্যানুফ্যাকচারারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত হল দুর্গাপুরে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : স্বাস্থ্যকর পানীয় জলের বোতল মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগী হলো দক্ষিণ পশ্চিমবঙ্গ প্যাকেজড ড্রিংকিং ওয়াটার ম্যানুফ্যাকচারারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আজ দুর্গাপুরে এই সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হলো দুর্গাপুরের সিটি রেসিডেন্সি হোটেলে। এই অনুষ্ঠানে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম ও পুরুলিয়ার আইএসআই এমএস এমই প্যাকেজড ওয়াটার ইউনিট এর ৪৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এই সংগঠনের প্রথম আলোচনার সভায় অবৈজ্ঞানিকভাবে এবং স্বাস্থ্যবিধি না মেনে বিভিন্ন পানীয় জলের প্যাকেজিং বোতলের সংস্থা যেভাবে বাজারে ছেয়ে গেছে সেখানে সাধারণ মানুষের একদিকে যেমন স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে অন্যদিকে সরকার তার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। সরকারি কর  ফাঁকি দিয়ে এই ধরনের ব্যবসা যারা করছেন তাদের জন্য পদক্ষেপ নিতে চলেছে সংগঠন। সেই সমস্ত সংস্থার লিস্ট তৈরি করছেন তারা এবং তারা বিভিন্ন সরকারি দপ্তরে  জমা দেবেন সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের সভাপতি তাপস রায় জানান আমরা চাই যারা নিয়ম নীতি না মেনে সরকারি কর ফাঁকি দিয়ে মানুষের স্বাস্থ্যের কথা না ভেবে জল পরিশোধনের ক্ষেত্রে যা যা মানা দরকার তা না মেনে যারা ব্যবসা করছেন তারা এটা বন্ধ করে সব নিয়ম নীতি মেনে আমাদের সংগঠনে এসে যোগ দিক এবং ব্যবসা করুক এতে মানুষেরও ক্ষতি হবে না সরকারেরও কর ফাঁকি হবে না। সংগঠনে কার্যকরী সভাপতি রবি মিত্তল জানান আগে ট্রেড লাইসেন্স সহ বিভিন্ন বিষয়ে পালিয়ে জলের ব্যবসার ক্ষেত্রে ছাড়পত্র পেতে গেলে যে সময় লাগতো এখন কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের সহযোগিতায় তা সহজেই পাওয়া যায়। তাহলে কেনই বা কর ফাঁকি দিয়ে ব্যবসা করবে অসাধু ব্যবসায়ীরা  আর কেনই বা স্বাস্থ্যসম্মত জল মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে না। একজন দোকান থেকে জল কিনে জল পান করছেন বা বাড়িতে নিয়ে গিয়ে পরিবারের সমস্ত সদস্যরা এই দল জল পান করছেন তারা তো জানে না জানেন না আদৌ এই জল স্বাস্থ্যসম্মত কিনা তাই সংগঠনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাই সকলকে তিনি নিয়ম-নীতি এবং স্বাস্থ্যবিধি মেনে পানীয় জলের ব্যবসার করার জন্য অনুরোধ জানান সাংবাদিক বৈঠকের মাধ্যমে। নিয়মবিধি মেনে যে সমস্ত পানীয় জলের কোম্পানি জল বিক্রি করে বাজারে সেখানে কুড়ি লিটারের বড় জারে এই সমস্যা বেশি করে হচ্ছে তাই বাজারে যে কুড়ি লিটার জারের জলের বোতল পাওয়া যাচ্ছে তা সেই কোম্পানির নাও হতে পারে। কারণ অনেক সময় এই জলের বোতলগুলো ফেরত দেওয়া হয় না এবং তা হাত ঘুরে এমন কিছু ব্যবসায়ীর হাতে চলে যাচ্ছে যারা ঘরের মধ্যেই মেশিন বসিয়ে কোন নিয়ম-নীতি না মেনে প্যাকেজড পানীয় জলের ব্যবসা করছেন। এর ফলে খোলা বাজারে এবং বাড়িতে বড় কুড়ি লিটারের জার বিক্রি বন্ধ করতে বাধ্য হচ্ছেন তারা। তাই তারা চান সমস্ত নিয়ম নীতি এবং স্বাস্থ্যবিধি মেনে পানীয় জলের প্যাকেজিং বোতল এর ব্যবসা করুক সকলে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot