DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, January 19, 2023

দুর্গাপুর ইস্পাত নগরীতে শুরু হয়েছে পিঠে পুলি উৎসব

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক  : শহর দুর্গাপুরে জাঁকিয়ে পড়েছে শীত আর শীতকাল মানেই প্রথমে মনে পড়ে বাড়িতে দিদা ঠাকুমা মা কাকিমার হাতে তৈরি করা পিঠেপুলি। দৈনিক ব্যস্ততার জীবনে অনেক পরিবারই ভাটা পড়েছে এই উৎসবের কিন্তু তাতে কি। উৎসবের মেজাজ যখন আছে তখন তো পিঠে পুলি উৎসবও করতে হবে। তাই ময়দানে দুর্গাপুর পুর নিগমের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনি দাশগুপ্ত। দুর্গাপুর ইস্পাত নগরী তিলক এলাকায় শুরু হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা থেকে  পিঠে পুলি উৎসব। নানান স্বাদের ঘরের মতোই এরকম পিঠেপুলির পসরা নিয়ে ২৫ টি স্টল হয়েছে। ৩০ জন মহিলা এই স্টলে নিজেদের হাতে তৈরি হরেক রকমের পিঠে পুলিল সম্ভার নিয়ে হাজির। আজ এই উৎসবে সূচনা করেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় আর এই পিঠেপুলি খেতে হাজির হয়েছেন ইস্পাত নগরীর বাসিন্দারা। বিগত পাঁচ বছর ধরে এই উৎসব করে আসছেন এলাকার প্রাক্তন কাউন্সিলর মনি দাশগুপ্ত।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot